শনিবার, ২৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

গ্যাস সংকটে শিল্প উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত

এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় গ্যাসনির্ভর কারখানার উৎপাদন মারাত্মকভাবে কমেছে।

গ্যাস সংকটে শিল্প উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত

এলএনজি সরবরাহের অভাবে দেশের গ্যাসনির্ভর শিল্পকারখানাগুলোর উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বর্তমানে এসব কারখানার উৎপাদন ২৫ থেকে ৩০ শতাংশে নেমে এসেছে। ব্যবসায়ীরা জানান, সংকটের দ্রুত সমাধান না হলে রপ্তানীমুখী কারখানার কার্যাদেশ বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে।

গাজীপুরে ৫ হাজারের বেশি কলকারখানা রয়েছে, যার অধিকাংশই গ্যাসনির্ভর। তিতাস কর্তৃপক্ষ জানায়, প্রয়োজনের তুলনায় গড়ে এক লাখ ৪ হাজার ঘনফুট গ্যাস কম সরবরাহ হচ্ছে। এর ফলে গ্যাসের চাপ কমে যাওয়ায় দিনের বেশিরভাগ সময় গ্যাসভিত্তিক কারখানা বন্ধ থাকছে।

নারায়ণগঞ্জের পরিস্থিতিও একই রকম। গত দুই দিনে শিল্পকারখানার উৎপাদন পাঁচ ভাগের এক ভাগে নেমে এসেছে। বিকেএমইএ এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘ঊধর্বতন কর্তৃপক্ষকে এ বিষয়ে জানানো হয়েছে।’

সাভারের ডিইপিজেড-এর গ্যাসনির্ভর শিল্পকারখানাগুলোতেও স্বাভাবিক উৎপাদন ব্যাহত হচ্ছে। স্থানীয়রা বাসাবাড়িতে গ্যাসের অভাবে ভোগান্তিতে পড়েছেন।

প্রতিদিন জাতীয় গ্রিড থেকে ২৪৬ মিলিয়ন ঘনফুট গ্যাস চট্টগ্রামে সরবরাহ করা হয়। তবে বুধবার থেকে ২৮ মিলিয়ন ঘনফুট গ্যাস কম সরবরাহ করা হচ্ছে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি জানিয়েছে, বাসাবাড়ি ও পাম্পগুলোতে সরবরাহ স্বাভাবিক রাখতে শিল্প কারখানায় গ্যাসের চাপ কিছুটা কমানো হয়েছে।

বিজ্ঞাপন