যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও ১০০ ডলার ছাড়িয়ে গেছে। গত মে মাসের পর এটি প্রথমবারের মতো ১০০ ডলার পার হলো।
বিশেষজ্ঞদের মতে, ইরানের ওপর মার্কিন সামরিক হামলা তীব্র হওয়ায় জ্বালানি তেলের দাম ধারাবাহিকভাবে বাড়ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় অপরিশোধিত ব্রেন্ট ক্রুড অয়েলের দাম এক লাফে ৬ শতাংশ বেড়ে যায়।
এই মূল্যবৃদ্ধির পেছনে ইয়েমেনের হুথি গোষ্ঠীর লোহিত সাগরে সৌদি আরবের তেলের ট্যাংকারে হামলার ঘটনা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। হামলার পর বিশ্ববাজারে তেলের সরবরাহে উদ্বেগ সৃষ্টি হয়েছে, যা দাম বৃদ্ধির কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।