রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার: ৫ গ্রেপ্তার বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ১০ ও আহত ৬২ নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫ মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত
আন্তর্জাতিক

মাইক পেন্স: ইরানের বিরুদ্ধে ট্রাম্পের পদক্ষেপ সঠিক ছিল

মাইক পেন্স বলেছেন, ইরানের বিরুদ্ধে ট্রাম্পের পদক্ষেপ সঠিক ছিল।

মাইক পেন্স: ইরানের বিরুদ্ধে ট্রাম্পের পদক্ষেপ সঠিক ছিল

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং ইরানের সম্ভাব্য পারমাণবিক সক্ষমতা নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া পদক্ষেপ সঠিক ছিল।

সিএনএনের 'দ্য সিচুয়েশন রুম' অনুষ্ঠানে উপস্থাপক উলফ ব্লিটজারের সঙ্গে আলাপকালে পেন্স বলেন, 'আমি বিশ্বাস করি, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে সঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন।'

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতি প্রতিষ্ঠার যে আগ্রহ দেখিয়েছেন, তা তিনি বুঝতে পারেন। তবে পেন্সের মতে, ইরান শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাতে কিংবা হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করতে আন্তরিকভাবে আগ্রহী নয়।

পেন্সের মন্তব্য এমন সময় এসেছে, যখন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ অব্যাহত রয়েছে।

একই সুরে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার (২২ জুলাই) ফিলিপাইনের ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে আলোচনা করার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত, তবে ইরান আলোচনায় আন্তরিক নয়।

রুবিও বলেন, ওয়াশিংটন মতপার্থক্য কমাতে আলোচনা করতে এবং সমাধান খুঁজতে চায়। কিন্তু তিনি উল্লেখ করেন, 'যদি ইরান আন্তরিক হয়, তবে আমরাও আন্তরিক। কিন্তু তারা যদি না হয়, তাহলে আমাদের এবং আমাদের মিত্রদের স্বার্থ রক্ষায় যা প্রয়োজন তাই করবো।'

তবে, বারবার আলোচনার টেবিলে বসে ইরানে হামলা চালিয়ে মার্কিন প্রশাসনের দ্বৈত ব্যবহার নিয়ে মুখ খুলেননি রুবিও।

বিজ্ঞাপন