শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো? উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসে ৭ জনের মৃত্যু, ১৭২ সড়ক বন্ধ ইস্তাম্বুলের কাছে জাহাজ সংঘর্ষ, ১০ নাবিক নিখোঁজ
আন্তর্জাতিক

ইরানে মার্কিন হামলা অব্যাহত, কুয়েতে পাল্টা হামলার দাবি ইরানের

ইরানে টানা দশম রাতের মার্কিন হামলার মধ্যে কুয়েতে পাল্টা হামলার দাবি করেছে ইরান।

ইরানে মার্কিন হামলা অব্যাহত, কুয়েতে পাল্টা হামলার দাবি ইরানের

ইরানে টানা দশম রাতের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২১ জুলাই) প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সিরিক, বন্দর আব্বাস, কেশম দ্বীপ, শাবাহার এবং কোনারাক অঞ্চলের কাছে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। খবর আল-জাজিরার।

এদিকে, উপসাগরীয় অঞ্চলে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, সাম্প্রতিক ঘণ্টাগুলোতে তারা বাহরাইন ও কুয়েতে থাকা মার্কিন সম্পদকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

আইআরজিসি আরও দাবি জানায়, হরমুজ প্রণালিতে থাকা দুটি তেলবাহী ট্যাংকারে বড় ধরনের আগুন লেগেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, মার্কিন সেনাদের মৃত্যুর জন্য ইরানকে অনেক গুণ বেশি মূল্য দিতে হবে।

গত এক সপ্তাহে অন্তত তিনজন মার্কিন সামরিক সদস্য নিহত হয়েছেন বলে উল্লেখ করেন তিনি। অন্যদিকে, ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠী সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা করেছে। তাদের এই পদক্ষেপ বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় আরও বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন