রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ১০ ও আহত ৬২ নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫ মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি
স্বাস্থ্য

রাজধানীতে বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়া থাকবে অস্থির

রাজধানীতে বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়া থাকবে অস্থির।

রাজধানীতে বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়া থাকবে অস্থির

রাজধানী ঢাকা টানা কয়েক দিনের বৃষ্টি ও জলাবদ্ধতায় বিপর্যস্ত ছিল। গত তিন-চার দিন রোদের দেখা মিললেও ভ্যাপসা গরম বেড়ে যায়। সোমবার (২০ জুলাই) সকালে আবার বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আজও বর্ষণের ধারাবাহিকতা থাকবে।

ঢাকা ও আশপাশের এলাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার মধ্যে এই বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।

পূর্বাভাসে বলা হয়, ঢাকার দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আকাশ মেঘলা বা অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে, যা বৃষ্টির সম্ভাবনাকে বাড়িয়ে দেয়।

এদিকে, সোমবার দুপুর ১২টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। সকাল থেকে দুপুর পর্যন্ত ৬ ঘণ্টায় ঢাকায় ১৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বিজ্ঞাপন