বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে নারীর ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১ গাজায় যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েলি হামলা, ২ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত, যুদ্ধবিরতি উপেক্ষা রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে নিহত ১২ চীন ও নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ১০০০ পার নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ৯৫৫ শাহজালাল বিমানবন্দরে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় ৯০০ নিহত, ৫০০০ নিখোঁজ ইরান-জর্দান ও ইউএইতে হামলা: মার্কিন আক্রমণের প্রতিশোধ নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০৩, ৪২৪৭ জন নিখোঁজ
আন্তর্জাতিক

হরমুজে জাহাজ চলাচল হ্রাস, বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা সংকটে

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল হ্রাস পাচ্ছে, যা বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে।

হরমুজে জাহাজ চলাচল হ্রাস, বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা সংকটে

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ক্রমাগত হ্রাস পাচ্ছে। শনিবার (১৮ জুলাই) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

সামুদ্রিক তথ্য বিষয়ক সংস্থা কেপলারের রিপোর্ট অনুযায়ী, গেলো তিন সপ্তাহের মধ্যে বৃহস্পতিবার সবচেয়ে কমসংখ্যক ৮টি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। এর মধ্যে ৭টি জাহাজ ইরান অনুমোদিত রুট ব্যবহার করেছে।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা সতর্ক করেছে যে, শিগগিরই হরমুজ প্রণালির অচলাবস্থার অবসান না হলে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা গুরুতর হুমকির মুখে পড়বে।

বিশেষজ্ঞরা মনে করছেন, ইরানে চলমান মার্কিন হামলা, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন এবং নৌ-অবরোধ এই পরিস্থিতি আরও দীর্ঘস্থায়ী করবে।

বিজ্ঞাপন