বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৮০

হামের উপসর্গে দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৮০ জনে দাঁড়িয়েছে।

হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৮০

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও একটি শিশুর মৃত্যু হয়েছে, যার ফলে মোট প্রাণহানি ৭৮০ জনে পৌঁছেছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে, ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ২৪৪।

এই সময়ের মধ্যে ৮৭৩ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ১৬ হাজার ১১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮ হাজার ৬০০ জন। এর মধ্যে ৯৫ হাজার ৩১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

বিজ্ঞাপন