বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

বঙ্গোপসাগরে লঘুচাপ দুর্বল, সতর্ক সংকেত বহাল

বঙ্গোপসাগরে লঘুচাপ দুর্বল হলেও সমুদ্র বন্দরে সতর্ক সংকেত বহাল রয়েছে।

বঙ্গোপসাগরে লঘুচাপ দুর্বল, সতর্ক সংকেত বহাল

বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে পড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে সমুদ্র বন্দরে সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) আবহাওয়া অফিসের সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে।

লঘুচাপের প্রভাবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এ কারণে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়া অফিস জানায়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরের জন্য ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত পুনরায় দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন