বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের অভিযোগ: আইসিসির সদস্য দেশগুলোকে 'হুমকি'

ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইসিসির সদস্য দেশগুলোকে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছে।

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের অভিযোগ: আইসিসির সদস্য দেশগুলোকে 'হুমকি'

ইরান অভিযোগ করেছে যে, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সদস্য দেশগুলোকে ‘হুমকি’ দিচ্ছে। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র আইসিসির কার্যক্রম দুর্বল করতে চেষ্টা করছে, বিশেষ করে ইরান ও ইসরায়েলের বিরুদ্ধে হামলার তদন্ত শুরুর আগে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী গারিবাবাদি অভিযোগ করেন যে, যুক্তরাষ্ট্র আইসিসির সঙ্গে সহযোগিতা বন্ধে সদস্য দেশগুলোর ওপর চাপ প্রয়োগ করছে। তিনি বলেন, ‘নিষেধাজ্ঞা, ভিসা বাতিল এবং রাজনৈতিক চাপ’ ব্যবহার করে দেশগুলোকে আন্তর্জাতিক অপরাধ আদালতের সহযোগিতা থেকে দূরে সরানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।

গারিবাবাদির এই মন্তব্যের একদিন আগে মার্কিন সরকার জানায়, তারা হেগভিত্তিক এই আদালটিকে ‘পদ্ধতিগতভাবে অকার্যকর’ করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

এদিকে, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে আইসিসির প্রধান কৌঁসুলি সহ ১১ জন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা এবং ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে।

বিজ্ঞাপন