বাংলাদেশের বাজারে সোনার দাম আজ আবারও কমেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ মঙ্গলবার নতুন দর নির্ধারণ করেছে, যার ফলে ভরিতে সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা কমেছে।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা থেকে কমিয়ে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এই নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
এছাড়া, ২১ ক্যারেটের সোনার দাম প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম প্রতি ভরি ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৬০৭ টাকায়। ২১ ক্যারেটের রুপার দাম প্রতি ভরি ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি ভরি ২ হাজার ৮৫৮ টাকা।
গত সোমবার সর্বশেষ ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকায় ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল।