২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই ফুটবল পরাশক্তি ফ্রান্স ও স্পেন। মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের ডালাসে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।
ফ্রান্স ও স্পেনের মধ্যে দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস রয়েছে। প্রথমবার ১৯২২ সালের ৩০ এপ্রিল মুখোমুখি হয় তারা, যেখানে স্পেন ৪-০ গোলে জয়লাভ করে।
দীর্ঘ সময় প্রীতি ম্যাচে একে অপরের মুখোমুখি হলেও, ১৯৮৪ সালে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথমবার বড় প্রতিযোগিতায় দেখা হয় তাদের। সে ম্যাচে ফ্রান্স ২-০ ব্যবধানে জয়ী হয়।
সাম্প্রতিক সময়ে স্পেনের দাপট দেখা গেছে। ২০২৫ উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে স্পেন ৫-৪ ব্যবধানে জয় লাভ করে। লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামসের পারফরম্যান্স উল্লেখযোগ্য ছিল।
মুখোমুখি পরিসংখ্যানে স্পেনের জয় ১৮টি, ফ্রান্সের ১৩টি এবং ৭টি ম্যাচ ড্র হয়েছে। তবে বিশ্বকাপে একবারের দেখায় ফ্রান্স এগিয়ে, ২০০৬ সালে স্পেনকে হারিয়ে তারা।
চলতি বিশ্বকাপে ফ্রান্স ১৪ গোল করে মাত্র ২টি গোল হজম করেছে, অন্যদিকে স্পেন ছয় ম্যাচে একটি গোল হজম করেছে। এই সেমিফাইনাল ম্যাচটি শুধুমাত্র ফাইনালের টিকিটের জন্য নয়, বরং দুই দলের শত বছরের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতার আরেকটি অধ্যায়।