শনিবার, ১১ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

শিক্ষা খাতে উদ্যোগ ব্যাহত হচ্ছে আমলাদের দায়িত্বহীনতায়: রিজভী

শিক্ষাখাতে উদ্যোগ ব্যাহত হচ্ছে আমলাদের দায়িত্বহীনতায়, মন্তব্য রিজভীর।

শিক্ষা খাতে উদ্যোগ ব্যাহত হচ্ছে আমলাদের দায়িত্বহীনতায়: রিজভী

শিক্ষাখাতে সরকারের উদ্যোগগুলো মাঠ পর্যায়ে আমলাদের দায়িত্বহীনতার কারণে ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আজ শনিবার রাজধানীর মিরপুরে মনিপুর স্কুল ও কলেজে অনুষ্ঠিত বার্ষিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন।

রিজভী বলেন, মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পদক দিয়ে পুরস্কৃত করা উচিত। তিনি অভিযোগ করেন, ঘুষের বিনিময়ে স্কুল-শিক্ষক নিয়োগের ফলে শিক্ষার মান কমছে। দক্ষ শিক্ষক ছাড়া শিক্ষার্থীরা আলোকিত হতে পারে না বলেও তিনি মন্তব্য করেন।

এ সময় রিজভী মনিপুর হাইস্কুলকে আরো সমৃদ্ধ করতে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

অন্যদিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, অতীতে রাষ্ট্রের মতো স্কুল কলেজেও স্বৈরাচারী আচরণ অব্যাহত ছিল। তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সবাই এখন বিএনপি হয়েছে। শিক্ষকদের বিএনপি হওয়ার দরকার নেই, শিক্ষক হিসেবেই নিজেকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন