বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মেহেরপুরে প্রাক্তন স্ত্রীর হাত কুপিয়ে বিচ্ছিন্ন, যুবক গ্রেফতার পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু মন্টানায় পারিবারিক নৈশভোজে বন্দুকধারীর হামলায় ৮ জন নিহত ইসলামাবাদের পিআইএমএস হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ নবজাতকের মৃত্যু পাকিস্তানে হাসপাতালের অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু নেভাডায় দাবানলে ৪২ হাজার মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে হাইতিতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৭, আহত ২২ গাজায় ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৪২২ মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত শিশুর জৈবিক বাবা গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০, আহত ২২
রাজনীতি

রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত, বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হওয়ার জন্য আওয়ামী লীগ সরকারের নীতিকে দায়ী করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত, বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

আওয়ামী লীগ সরকারের ভুল নীতির কারণে রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানান, ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তরের সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করা হবে।

শামা ওবায়েদ ইনডিপেনডেন্ট টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘জাতিসংঘসহ দাতা সংস্থার আপত্তির পরও ২০২০ সালে কক্সবাজার থেকে নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তর শুরু হয়।’ তিনি উল্লেখ করেন, স্থানান্তরের লক্ষ্য ছিল টেকনাফ-উখিয়া শিবিরে ঘনবসতি কমানো।

ভাসানচরের আবাসন প্রকল্পের ধারণক্ষমতা ১ লাখ রোহিঙ্গা। আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৪ সালের আগ পর্যন্ত ৩৮ হাজার রোহিঙ্গাকে সেখানে সরানো হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্তকে ভুল হিসেবে চিহ্নিত করেছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কক্সবাজার থেকে ভাসানচরে নেওয়ার সিদ্ধান্ত যৌক্তিক ছিল কিনা, তা পর্যালোচনা করা হচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখছে।

শামা ওবায়েদ আরও জানান, আওয়ামী লীগ সরকার রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে ব্যর্থ হয়েছে। তিনি আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর ভূমিকা রাখতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান।

বিজ্ঞাপন