শনিবার, ১১ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

শাসক ও শোষিতের মধ্যে লড়াই হবে: সারজিস আলম

সারজিস আলম বলেছেন, শাসক ও শোষিতের মধ্যে লড়াই হবে।

শাসক ও শোষিতের মধ্যে লড়াই হবে: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামীতে শাসক এবং শোষিতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ লড়াই অনুষ্ঠিত হবে। শুক্রবার নাটোরে এনসিপি আয়োজিত জুলাই পদযাত্রা ও পথসভায় তিনি এ মন্তব্য করেন।

পদযাত্রাটি বিকেল সাড়ে ৫টার দিকে নাটোর শহরের আলাইপুর এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাদরাসা মোড় এলাকায় স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।

সারজিস আলম বলেন, "এ লড়াই মার্কার লড়াই হবে না। এটি হবে ন্যায় এবং অন্যায়ের মধ্যে লড়াই। আমাদের যে লড়াই হবে, তা দলের লড়াই হবে না। এটি হবে জালিম এবং মজলুমের মধ্যে লড়াই।"

তিনি আরও বলেন, "আমাদের সিদ্ধান্ত নিতে হবে, এই সময়ে কারা চাঁদাবাজি করছে, জমি দখল করছে এবং ক্ষমতার অপব্যবহার করছে। তাদেরকে চিরতরে বয়কট করে বিপরীতে ভালো পক্ষকে বেছে নিতে হবে।"

এনসিপির পথসভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মুজাহিদ, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং নাটোর জেলা এনসিপির আহ্বায়ক আব্দুল মান্নাফসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

বিজ্ঞাপন