সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক চেষ্টার ঘাটতি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এছাড়া ডিসেম্বরে শেষ হতে যাওয়া গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে ঢাকা ও দিল্লির আলোচনা ইতিবাচকভাবে এগিয়ে চলছে।
তিনি জানান, পররাষ্ট্র সচিব, নিউইয়র্ক ও জেনেভায় নতুন দূত, ব্রিটেন ও ভারতে নতুন হাইকমিশনার নিয়োগের ক্ষেত্রে পেশাদারিত্বকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
শামা ওবায়েদ ইসলাম বলেন, যোগ্যতা, দক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রদবদল করা হচ্ছে। এটি একটি চলমান প্রক্রিয়া এবং ভবিষ্যতে আরও পরিবর্তন আসবে।