আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার বা নির্দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে সচিবালয়ে পঞ্চদশ সংশোধনীর রায়ের বিষয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
আইনমন্ত্রী বলেন, "আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার অধীনে অনুষ্ঠিত হবে।" তবে তিনি উল্লেখ করেন, কোন ফরমেটে নির্বাচন হবে, সেটি বিভিন্ন অংশীজনের সাথে আলোচনা করে ঠিক করা হবে।
এসময় আইনমন্ত্রী আরও জানান, পরবর্তী সংসদ অধিবেশনে জুলাই চার্টাডকে মুখ্য বিবেচনায় রেখে পঞ্চদশ সংশোধনীর রায়ের আলোকে সংবিধানের সংশোধনী বিল আনা হবে। সেক্ষেত্রে মুখ্য বিবেচনা থাকবে জুলাই চার্টাড।