শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

হলুদ কার্ডের ঝুঁকিতে ১৮ ফুটবলার, সেমিফাইনাল নিয়ে অনিশ্চয়তা

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ১৮ ফুটবলার হলুদ কার্ডের ঝুঁকিতে রয়েছে।

হলুদ কার্ডের ঝুঁকিতে ১৮ ফুটবলার, সেমিফাইনাল নিয়ে অনিশ্চয়তা

বিশ্বকাপের নকআউট পর্বে কোয়ার্টার ফাইনালের ম্যাচে ১৮ জন ফুটবলার হলুদ কার্ডের ঝুঁকিতে রয়েছেন।

এই ফুটবলারদের মধ্যে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও আফ্রিকার জায়ান্ট মরক্কোর চারজন করে ফুটবলার হলুদ কার্ড বহন করছেন। ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম, মার্ক গেয়ি ও নিকো ওরাইলি তালিকায় রয়েছেন। অন্যদিকে, মরক্কোর চার তারকাকেও সাবধানতার সাথে খেলতে হবে।

দ্বিতীয় স্থানে রয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, যেখানে তিনজন ফুটবলার হলুদ কার্ডের শঙ্কায় আছেন। ফরাসি দলের মানু কোনে, মাইকেল ওলিসে ও ব্রাডলি বারকোলা এই তালিকায় অন্তর্ভুক্ত।

এছাড়া, আর্জেন্টিনা, স্পেন, নরওয়ে ও বেলজিয়ামের একজন করে ফুটবলার নিষেধাজ্ঞার শঙ্কায় রয়েছেন। আর্জেন্টিনার গঞ্জালো মন্টিয়েলসহ অন্যান্য তারকাদের কোয়ার্টার ফাইনালে সতর্ক থাকতে হবে।

তবে, ফিফা নতুন নিয়ম অনুযায়ী কোয়ার্টার ফাইনাল পর্ব শেষ হওয়ার পর ফুটবলারদের পূর্ববর্তী হলুদ কার্ডের হিসাব আর বিবেচনা করা হবে না। ফলে নতুন হলুদ কার্ড না পেলে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে নিষেধাজ্ঞার ভয় থাকবে না। তবে সরাসরি লাল কার্ড বা দুই হলুদ কার্ডে লাল কার্ড দেখলে সেমিফাইনালে নিষিদ্ধ হতে হবে।

বিজ্ঞাপন