ইউরোপজুড়ে চলমান দাবদাহের মধ্যে জার্মানিতে ইতিহাসের সর্বোচ্চ ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জার্মান আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, এই তাপমাত্রা পশ্চিমাঞ্চলীয় শহর সারব্রুকেনে মাপা হয়েছে।
এটি ২০১৯ সালে রেকর্ডকৃত ৪১.২ ডিগ্রি সেলসিয়াসের আগের রেকর্ডকে অতিক্রম করেছে। শনিবার থেকে জার্মানির প্রায় সব অঞ্চলে তাপপ্রবাহের জন্য জরুরি সতর্কতা রেড এলার্ট জারি করা হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, রোববারের মধ্যে তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার পর্যন্ত রোম, মিলান, ভেনিসসহ ১৮টি শহরে তাপপ্রবাহের সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।
যুক্তরাজ্য ও ফ্রান্সেও তাপপ্রবাহ অব্যাহত আছে, যা রোববারের পর পোল্যান্ড হয়ে পূর্ব ইউরোপে স্থানান্তরিত হবে বলে ধারণা করা হচ্ছে। পূর্বাঞ্চলের বেশ কয়েকটি দেশ সতর্ক অবস্থানে রয়েছে এই তাপপ্রবাহের কারণে।