গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে শুক্রবার দিবাগত রাতে নিউ জার্সির মাঠে ‘আই’ গ্রুপের মুখোমুখি হবে ফ্রান্স ও নরওয়ে। এই ম্যাচে সেনেগাল ও ইরাকও শেষ ৩২-এ ওঠার আশা বাঁচিয়ে রাখতে লড়বে।
ফ্রান্স ও নরওয়ে ইতোমধ্যে প্রথম দুই ম্যাচে জিতে ৬ পয়েন্ট নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে। গোল ব্যবধানে এগিয়ে থাকায় ফ্রান্স ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে, অন্যদিকে নরওয়ের জন্য জয় ছাড়া বিকল্প নেই।
ম্যাচে বিশেষ নজর থাকবে কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ডের দিকে। দুই দলের ডাগআউটে দেখা গেছে চমকপ্রদ কৌশল, যেখানে নরওয়ের কোচ স্টালে সোলবাক্কেন রেকর্ড ১০টি পরিবর্তন এনেছেন।
নরওয়ের স্কোয়াডে টুর্নামেন্টের অন্যতম শীর্ষ গোলদাতা আর্লিং হলান্ডকে শুরুর একাদশে রাখা হয়নি। ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকারকে নকআউট রাউন্ডের জন্য পুরোপুরি ফিট রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমও চারটি পরিবর্তন এনেছেন, তবে এমবাপ্পেকে শুরুর একাদশে রেখেছেন। দেজিরে দুয়ে একাদশে ফিরেছেন, যা ফ্রান্সের শক্তির গভীরতা আরও বাড়াবে।
দুই দলের অফিশিয়াল একাদশ হলো: ফ্রান্স (৪-৩-৩): মাইক মাইনিয়ঁ (গোলকিপার); জুলস কুন্দে, ম্যাক্সাঁস লাক্রোয়া, দায়োত উপামেকানো, থিও হার্নান্দেজ; অরেলিয়াঁ চুয়ামেনি, ইব্রাহিমা কোনাতে, দেজিরে দুয়ে; উসমান দেম্বেলে, মাইকেল ওলিসে, কিলিয়ান এমবাপ্পে। নরওয়ে (৪-৪-২): এগিল সেলভিক (গোলকিপার); লিও স্কিরি অস্টিগার্ড, ফ্রেডরিক বিয়ারকোন, হেনরিক ফালখেনার, প্যাট্রিক বার্গ; ফ্রেডরিক অউরসনেস, ক্রিস্টিয়ান থর্সটভেট, থেলো আসগার্ড, আন্দ্রেয়াস দেরুপ; অস্কার বব, ইয়র্গেন স্ট্রান্ড লারসেন।