শুক্রবার, ২৬ জুন, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

আইএইএ'র পরিদর্শন ইরানের পারমাণবিক স্থাপনায় সম্ভাব্যতা নিয়ে আলোচনা

আইএইএ মহাপরিচালক জানিয়েছেন, ইরানের পরমাণবিক কেন্দ্র পরিদর্শনের সম্ভাবনা রয়েছে।

আইএইএ'র পরিদর্শন ইরানের পারমাণবিক স্থাপনায় সম্ভাব্যতা নিয়ে আলোচনা

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি জানিয়েছেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো পরিদর্শনে যাবেন জাতিসংঘের পারমাণবিক পরিদর্শকরা। তবে তেহরান জানিয়েছে, চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত এমন কোনো পরিদর্শন হবে না।

স্থানীয় সময় বুধবার (২৪ জুন) গ্রোসি বলেন, ‘এটি ঘটবেই।’ এই পরিদর্শন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অন্তর্বর্তীকালীন চুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

এই চুক্তির লক্ষ্য হলো ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সংঘাতের অবসান ঘটানো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে, ইরান তাদের পরমাণু কর্মসূচির আওতায় থাকা স্থাপনাগুলো আন্তর্জাতিক পরিদর্শনের জন্য উন্মুক্ত করতে সম্মত হয়েছে।

তবে একজন ইরানি কূটনীতিক জানিয়েছেন, আইএইএ'র পরিদর্শকদের সফর কেবল তখনই সম্ভব হবে, যখন উভয় পক্ষের মধ্যে একটি চূড়ান্ত চুক্তি সম্পন্ন হবে।

বিজ্ঞাপন