মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ট্রাম্পের মন্তব্য: ইসরায়েলের আচরণে অসন্তোষ প্রকাশ

ট্রাম্প লেবানন ও হেজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের আচরণে অসন্তোষ প্রকাশ করেছেন।

ট্রাম্পের মন্তব্য: ইসরায়েলের আচরণে অসন্তোষ প্রকাশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবানন ও হেজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে এ কথা জানান।

ট্রাম্প দাবি করেন, তিনি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন। ট্রাম্প বলেন, 'যুক্তরাষ্ট্র না থাকলে ইসরায়েল থাকত না। আর আমি না থাকলেও ইসরায়েল থাকত না, কারণ আমি যা করেছি, তা করতে অন্য কোনো প্রেসিডেন্ট প্রস্তুত ছিলেন না।'

তিনি বলেন, 'লেবানন ও হেজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের আচরণ আমার ভালো লাগেনি। তাদের আরও দ্রুত কাজটি শেষ করা উচিত ছিল। বিষয়টি অনেক বেশি দীর্ঘায়িত হয়েছে।'

ট্রাম্পের মন্তব্য ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা নিয়ে ইসরায়েলের সমালোচনার প্রেক্ষাপটে এসেছে। তিনি বলেন, 'এমন হলে ইরানের সঙ্গে বড় ধরনের সমঝোতার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।'

এর আগে কাতারের আমিরের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের আর্থিক মূল্য কম হলেও, 'মনস্তাত্ত্বিক কারণে' যুক্তরাষ্ট্রের সেই মজুতকৃত ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া উচিত।

তিনি উল্লেখ করেন, 'ইরানের পুরো পারমাণবিক স্থাপনাই ধ্বংস হয়ে গেছে। সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া একটি জটিল কাজ।'

ট্রাম্প জানান, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা নেই। তবে যদি দেশটি আবারও সেই চেষ্টা করে, তাহলে তাদের ওপর 'নরক নেমে আসবে'।

বিজ্ঞাপন