ইরানে অর্থ স্থানান্তরের বিষয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনকে জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে সংযুক্ত আরব আমিরাত। বিশেষ করে ইরানে ৩০০ কোটি ডলার পাঠানোর দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে দেশটি।
শনিবার এক বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ইরানের কোনো জব্দকৃত বা স্থগিত তহবিল মুক্ত করা হয়নি এবং স্থানান্তরের কোনো প্রক্রিয়া সহজতর করা হয়নি।
আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতি নির্ভুল তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছে। তারা সরকারি ও নির্ভরযোগ্য সূত্রের ওপর নির্ভর করতে এবং যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করেছে।
এর আগে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স দুটি আঞ্চলিক সূত্রের বরাতে জানায় যে, আরব আমিরাত মোট ১ হাজার কোটি ডলার ইরানকে দিতে রাজি হয়েছে এবং ইতিমধ্যে ৩ বিলিয়ন বা ৩০০ কোটি ডলারের বেশি অর্থ দেওয়া হয়েছে।
তবে, ইরানকে দুই হাজার কোটি ডলার দিতে পারে বলেও জানিয়েছে সূত্রগুলো, তবে এই অর্থ ছাড়ার শর্ত হলো ইরান আর হামলা করবে না।