শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

বিশ্বকাপে ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচে কোস্টারিকাকে ৩-০ গোলে পরাজিত

বিশ্বকাপে ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচে কোস্টারিকাকে ৩-০ গোলে পরাজিত করেছে।

বিশ্বকাপে ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচে কোস্টারিকাকে ৩-০ গোলে পরাজিত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে কোস্টারিকাকে ৩-০ গোলে পরাজিত করেছে ইংল্যান্ড। বৃহস্পতিবার (১১ জুন) ম্যাচটি তীব্র ঝড়-বৃষ্টির কারণে ১ ঘণ্টা বিলম্বে শুরু হয়।

থমাস টুখেলের অধীনে ইংল্যান্ড ম্যাচের শুরু থেকেই কোস্টারিকার ওপর আধিপত্য বিস্তার করে। ম্যাচের ৮ম মিনিটে ডেকলান রাইসের দুর্দান্ত ফিনিশিংয়ে ইংলিশরা লিড নেয়। প্রথমার্ধে কিছু নিশ্চিত সুযোগ হাতছাড়া করলেও ইংল্যান্ড ব্যবধান বাড়াতে পারেনি।

দ্বিতীয়ার্ধে ইংল্যান্ডের আক্রমণের ধারা অব্যাহত থাকে। ৬৭ মিনিটে ডি-বক্সে হ্যান্ডবল হলে পেনাল্টি পায় ইংল্যান্ড। ৬৮ মিনিটে স্পট কিক থেকে অ্যান্থনি গর্ডন গোল করেন।

ম্যাচের শেষ দিকে স্ট্রাইকার ওলি ওয়াটকিন্স মাঠে নেমে ৮৬ মিনিটে মর্গান রজার্সের শট ফিরিয়ে দিয়ে দ্বিতীয় গোল করেন। এই দাপুটে জয়ের পর ইংল্যান্ড আত্মবিশ্বাসের সঙ্গে আগামী ১৭ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে।

বিজ্ঞাপন