মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
খেলাধুলা

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ মাঠে নামছে

আজ বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ মাঠে নামছে

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ বাংলাদেশের সামনে। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ বৃহস্পতিবার (১১ জুন) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে স্বাগতিকরা। ম্যাচটি শুরু হবে বেলা ১১টায়।

প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ের পর আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেবে টাইগাররা। অন্যদিকে, সিরিজে টিকে থাকার চরম চ্যালেঞ্জের মুখে রয়েছে সফরকারী অজিরা।

তবে বাঁচা-মরার এই ম্যাচের আগে বড় ধরনের ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া দল। মিরপুরের বৈরী আবহাওয়ার কারণে গতকাল বুধবার তারা মাঠে এসে কোনো অনুশীলনই করতে পারেনি। বৃষ্টির বাধায় অজিদের প্রস্তুতি ভেস্তে গেলেও ঘরের মাঠে মানসিকভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ।

এই ম্যাচে সিরিজ নিশ্চিত করতে চেনা কন্ডিশনে নিজেদের সেরাটা উজার করে দিতে মরিয়া অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দল। টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা যায়, ওপেনার সাইফ হাসানের অফ-ফর্মের কারণে তার জায়গায় একাদশে ফিরতে পারেন অভিজ্ঞ অলরাউন্ডার সৌম্য সরকার।

এছাড়া অস্ট্রেলিয়া দলের ব্যাটিং লাইনআপে তিনজন বাঁহাতি ব্যাটার থাকায় কৌশলগত কারণে কপাল পুড়তে পারে বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের। তার পরিবর্তে একাদশে লেগ-স্পিনার রিশাদ হোসেনকে খেলানোর ব্যাপারে গুরুত্ব সহকারে ভাবছে থিংক ট্যাংক।

বিজ্ঞাপন