মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

ফ্রান্স-ইংল্যান্ড তৃতীয় স্থানের ম্যাচে মেসির গোল্ডেন বুটের আলোচনা

ফ্রান্স-ইংল্যান্ড তৃতীয় স্থানের ম্যাচে আলোচনায় লিওনেল মেসি ও গোল্ডেন বুটের দৌড়।

ফ্রান্স-ইংল্যান্ড তৃতীয় স্থানের ম্যাচে মেসির গোল্ডেন বুটের আলোচনা

বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ফ্রান্স ও ইংল্যান্ড।

তবে, এই ম্যাচটি তারা কেউই খেলতে চায়নি। ফাইনালের ঠিক আগের দিন, তৃতীয় হওয়ার এই সান্ত্বনা পুরস্কারের লড়াইকে অনেকেই বলেন 'দ্য গেম নোবডি ওয়ান্টস টু প্লে'। আজ মাঠে কিলিয়ান এমবাপ্পে ও হ্যারি কেইনের মতো বিশ্বসেরা স্ট্রাইকাররা থাকলেও, ফুটবল বিশ্বে সবচেয়ে বড় আলোচনার নাম লিওনেল মেসি।

মেসির আলোচনার মূল কারণ হলো গোল্ডেন বুট। বর্তমানে আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির নামের পাশে রয়েছে ৮টি গোল ও ৪টি অ্যাসিস্ট। এমবাপ্পে ৮ গোল করলেও, ৩ অ্যাসিস্ট থাকায় তিনি মেসির চেয়ে একধাপ পিছিয়ে রয়েছেন। আজকের ম্যাচে এমবাপ্পে যদি গোল করেন, তবে তিনি মেসিকে ছাড়িয়ে যাবেন।

এমবাপ্পে ২০২২ সালে কাতার বিশ্বকাপেও গোল্ডেন বুট জিতেছিলেন। এবারও তিনি যদি সর্বোচ্চ গোলদাতা হন, তবে বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা দুবার গোল্ডেন বুট জেতার অনন্য রেকর্ড গড়বেন।

ফ্রান্সের জন্য এই ম্যাচটি আবেগপূর্ণ। কোচ দিদিয়ের দেশঁ ১৪ বছর পর জাতীয় দলের দায়িত্ব থেকে বিদায় নিচ্ছেন। এটি তাঁর কোচ হিসেবে শেষ টুর্নামেন্ট। ইংল্যান্ডের জন্য এই টুর্নামেন্ট ছিল দীর্ঘ ৬০ বছরের ট্রফি খরা কাটানোর সুযোগ।

কিন্তু সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডের খেলার কৌশল পুরোপুরি ব্যর্থ হয়। ইংলিশ মিডিয়াতে সমালোচনার ঝড় উঠেছে কোচ থমাস টুখেলের কৌশল নিয়ে, বিশেষ করে দলের উইঙ্গারকে তুলে নেওয়ার সিদ্ধান্তের কারণে।

অপটা সুপার কম্পিউটার অনুযায়ী, আজকের ম্যাচে ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৫০.৭ শতাংশ। দুই দলের কোচই বেঞ্চে থাকা খেলোয়াড়দের সুযোগ দিতে চাইবেন। তবে, ম্যাচটি জিততে নিজেদের সেরাটা উজার করে দেবে না এমন নয়।

এমবাপ্পে, কেইন এবং বেলিংহামদের জন্য গোল্ডেন বুটের দৌড়ে মেসি ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে। প্রশ্ন হচ্ছে, এই ম্যাচ শেষ হতে হতে গোল্ডেন বুটের দৌড়ে কি লিওনেল মেসি পিছিয়ে পড়বেন?

বিজ্ঞাপন