মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

বিশ্বকাপে সামাজিক মাধ্যমে আলোচিত পাঁচ ফুটবলার

বিশ্বকাপে মাঠের পারফরম্যান্সের কারণে পাঁচ ফুটবলারের সামাজিক মিডিয়ায় জনপ্রিয়তা বেড়েছে।

বিশ্বকাপে সামাজিক মাধ্যমে আলোচিত পাঁচ ফুটবলার

২০২৬ বিশ্বকাপে মাঠের পারফরম্যান্স এবং ব্যক্তিত্বের কারণে অনেক ফুটবলার সামাজিক মাধ্যমে তারকা বনে গেছেন। আল জাজিরা স্পোর্টস পাঁচটি ফুটবলারকে তুলে ধরেছে, যারা সামাজিক মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

আর্লিং হালান্ড — ২৫ বছর বয়সী নরওয়ের স্ট্রাইকার হালান্ড মাঠ ও অনলাইনে দারুণ জনপ্রিয়। তিনি প্রায় সবসময় সামাজিক মাধ্যমে সক্রিয় থাকেন এবং জয়ের পর ড্রেসিংরুম থেকে পোস্ট দেওয়ার অভ্যাস রয়েছে। বর্তমানে তার ইনস্টাগ্রামে অনুসারী সাত কোটির বেশি, যা গত ৩০ দিনে দুই কোটি নয় লাখ বেড়েছে। বিশ্বকাপ ফাইনালের পর এই সংখ্যা সাড়ে সাত কোটি ছাড়াবে বলে ধারণা করা হচ্ছে।

ভোজিনিয়া — কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া এই বিশ্বকাপের সবচেয়ে আবেগঘন গল্পের একজন। তার মা অবশেষে ভিসা পেয়ে সরাসরি মাঠে বসে তার খেলা দেখেছেন। স্পেনের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভোজিনিয়া একের পর এক সেভ দেন, যার ফলে তার ইনস্টাগ্রাম অনুসারী পাঁচ লাখ থেকে বেড়ে প্রায় ৫০ লাখ হয়ে যায়। বর্তমানে তার অনুসারী দুই কোটি ৯৩ লাখ।

জুড বেলিংহাম — ইংল্যান্ডের এই ফুটবলারের ইনস্টাগ্রামে অনুসারী পাঁচ কোটি। সেমিফাইনালে হেরে তার বিশ্বকাপ যাত্রা থেমে গেছে, তবে ভক্তরা তাকে নিয়ে গান গায়। গত ৩০ দিনে তার অনুসারী বেড়েছে প্রায় ৯০ লাখ। মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা কথা বলার পর তার জনপ্রিয়তা একবার হঠাৎ করে ৩০ লাখ বেড়ে যায়।

লামিন ইয়ামাল — ১৯ বছর বয়সী ইয়ামাল দুই বছর আগে ইউরো জয়ের পর থেকেই আলোচনায় রয়েছেন। তার ইনস্টাগ্রামে ম্যাচ পরবর্তী ছবি, ব্র্যান্ড পার্টনারশিপ এবং পরিবারের সঙ্গে মুহূর্ত শেয়ার করা হয়। ইয়ামালের বর্তমান অনুসারী চার কোটি ৯৬ লাখ, যা রোববারের ফাইনালের পর আরও বাড়তে পারে।

টিম পেইন — নিউজিল্যান্ডের ডিফেন্ডার পেইনের ভাইরাল মুহূর্ত এসেছিল বিশ্বকাপ শুরুর আগেই। মে মাসে আর্জেন্টিনার এক ইনফ্লুয়েন্সার তাকে নিয়ে ভিডিও বানান এবং অনুসারীদের পেইনের অ্যাকাউন্টে ফলো করতে বলেন। এরপর পেইনের অনুসারী পাঁচ হাজারের কম থেকে বেড়ে ৫৮ লাখ হয়ে যায়। বর্তমানে তিনি টুর্নামেন্টের সবচেয়ে অপ্রত্যাশিত ভাইরাল তারকাদের একজন।

বিজ্ঞাপন