সোমবার, ২০ জুলাই, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

ফাইনালের আগে স্পেন কোচের অস্বস্তি হেলিকপ্টার যাত্রা নিয়ে

স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে ফাইনালের আগে হেলিকপ্টার যাত্রা নিয়ে উদ্বিগ্ন।

ফাইনালের আগে স্পেন কোচের অস্বস্তি হেলিকপ্টার যাত্রা নিয়ে

বিশ্বকাপ ফাইনালের মাত্র একদিন বাকি। বাংলাদেশ সময় আগামীকাল রোববার রাতে নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে মাঠে নামবে স্পেন।

ফাইনালের আগে নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে উপস্থিত হন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। সেখানে তিনি জানান, ফাইনালের ম্যাচ নিয়ে তার উদ্বেগের কারণ কিছু ভিন্ন।

ফুয়েন্তে বলেন, "আমি নার্ভাস, কারণ আমাদের হেলিকপ্টারে ফিরতে হবে। আমি সত্যি বলছি।" তিনি উল্লেখ করেন, সংবাদ সম্মেলনে যাওয়ার জন্য নিউ জার্সি থেকে নিউইয়র্কে হেলিকপ্টারে যাত্রা করেছেন এবং আবারও ফিরতে হবে একইভাবে।

এদিকে, আর্জেন্টিনার দুর্দান্ত ফর্ম বা লিওনেল মেসির উপস্থিতি নিয়ে তার কোনো উদ্বেগ নেই। তিনি বলেন, "অন্য সব বিষয়ে আমি শান্ত আছি। এই অবস্থানে (ফাইনালে) থাকতে পারাটা আমার জন্য সৌভাগ্যের।"

ফাইনালের গুরুত্ব এবং মাঠের অবস্থা নিয়ে তার কোনো চিন্তা নেই, বরং তিনি এই অসাধারণ মুহূর্তকে উপভোগ করতে চান।

বিজ্ঞাপন