শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বিএনপি ও আইসিএপিপির মহাসচিবের মধ্যে সৌজন্য সাক্ষাৎ

বিএনপি ও আইসিএপিপির মহাসচিবের মধ্যে সৌজন্য সাক্ষাৎ, সহযোগিতা ও গণতন্ত্রের উন্নয়ন নিয়ে আলোচনা।

বিএনপি ও আইসিএপিপির মহাসচিবের মধ্যে সৌজন্য সাক্ষাৎ

ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ (আইসিএপিপি) এর ঢাকা সফররত মহাসচিব অ্যাম্বাসাডর ওহ সং এর সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মো: ইসমাইল জবিউল্লাহ সাক্ষাৎ করেছেন। সোমবার (৮ জুন) বিকেলে বিএনপি চেয়ারম্যানের গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক রাজনৈতিক সহযোগিতা, গণতন্ত্রের বিকাশ এবং আইসিএপিপি ও বিএনপির সম্পর্ক জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। আইসিএপিপির মহাসচিব বিএনপিকে সংস্থাটির স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে আমন্ত্রণ জানান।

তিনি জুনের শেষ সপ্তাহে মঙ্গোলিয়ায় অনুষ্ঠিতব্য আইসিএপিপির স্ট্যান্ডিং কমিটির পরবর্তী বৈঠকে বিএনপির অংশগ্রহণ কামনা করেন। একই সঙ্গে, আগামী নভেম্বর মাসে দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিতব্য আইসিএপিপির ১৩তম সাধারণ পরিষদে বিএনপির প্রতিনিধিদলকে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

বৈঠকে বিএনপি নেতৃবৃন্দ আইসিএপিপি মহাসচিবের আমন্ত্রণকে আন্তরিকভাবে স্বাগত জানান। তারা আশা প্রকাশ করেন, আইসিএপিপির এই প্ল্যাটফর্ম এশিয়ার রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা সুদৃঢ় করবে।

দুই পক্ষই ভবিষ্যতে বিএনপি ও আইসিএপিপির সহযোগিতা সম্প্রসারণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং গণতান্ত্রিক মূল্যবোধ, সুশাসন ও আঞ্চলিক সহযোগিতা জোরদারে একসঙ্গে কাজ করার প্রত্যয় ঘোষণা করেন।

বিজ্ঞাপন