শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বিসিবি পরিচালকের পদত্যাগ, পারিবারিক দায়িত্বের কথা জানালেন শাকরুল আলম

বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন মীর শাকরুল আলম সীমান্ত।

বিসিবি পরিচালকের পদত্যাগ, পারিবারিক দায়িত্বের কথা জানালেন শাকরুল আলম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন মীর শাকরুল আলম সীমান্ত। তিনি রাজশাহী অঞ্চল থেকে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছিলেন। সোমবার (৮ জুন) তার পদত্যাগপত্র জমা দেওয়া হয়।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, বিসিবি নির্বাচনে রাজশাহী অঞ্চল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হলেও, তার পিতা সরকারের প্রতিমন্ত্রী হওয়ায় বর্তমানে পারিবারিক ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ দায়িত্ব তার ওপর রয়েছে।

তিনি বলেন, “বিসিবির মতো গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানে পরিচালকের দায়িত্ব যথাযথভাবে পালন করা আমার পক্ষে সম্ভব হবে না।” দায়িত্বশীলতার জায়গা থেকে এবং প্রতিষ্ঠানের স্বার্থ বিবেচনায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

মীর শাকরুল আলম সীমান্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পুত্র। বিসিবি নির্বাচনের আগেই তিনি পরিচালক পদে দায়িত্ব পালন না করার ইচ্ছার কথা জানিয়েছিলেন। গতকাল রোববার বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর একদিনের মাথায় তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিলেন।

বিজ্ঞাপন