বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১
আন্তর্জাতিক

আয়ারল্যান্ডে নিষেধাজ্ঞার মুখে ইসরায়েলি মন্ত্রী স্মোট্রিচ ও বেন-গভির

আয়ারল্যান্ডে নিষেধাজ্ঞার মুখে পড়েছেন ইসরায়েলের দুই মন্ত্রী, অভিযোগ ফিলিস্তিনিদের বিরুদ্ধে উসকানির।

আয়ারল্যান্ডে নিষেধাজ্ঞার মুখে ইসরায়েলি মন্ত্রী স্মোট্রিচ ও বেন-গভির

আয়ারল্যান্ডে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। ফিলিস্তিনিদের বিরুদ্ধে উসকানিমূলক অবস্থান এবং তাদের নিজ ভূমি থেকে সরিয়ে দেওয়ার নীতির প্রতি সমর্থনের অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে ডাবলিন।

শুক্রবার (৫ জুন) দেশটির প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন জানান, দুই কট্টর ডানপন্থী মন্ত্রী এমন অবস্থান নিয়েছেন, যা ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে নির্মূল করার আকাঙ্ক্ষার ইঙ্গিত দেয়।

আয়ারল্যান্ডের বিচার মন্ত্রণালয় জানিয়েছে, বেন-গভির ও স্মোট্রিচ দেশটিতে প্রবেশের চেষ্টা করলে তাদের প্রবেশাধিকার না দিতে অভিবাসন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

মার্টিন বলেন, গাজামুখী মানবিক সহায়তা বহরে অংশ নেওয়া ফিলিস্তিনপন্থী কর্মীদের সঙ্গে আচরণের বিষয়টিও নিষেধাজ্ঞার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। সম্প্রতি আটক কর্মীদের নিয়ে বেন-গভিরের একটি ভিডিও ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

২০২২ সালে, ইসরায়েলের সরকারে যোগ দেওয়া বেন-গভির ও স্মোট্রিচ দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনি ভূখণ্ড সংযুক্তিকরণ এবং গাজা ও পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার পক্ষে অবস্থান নিয়ে আসছেন।

বিজ্ঞাপন