রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনীয় ড্রোন হামলায় ১ নিহত, ক্ষতিগ্রস্ত শক্তি কেন্দ্র কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯ কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যু কলকাতায় দুর্গাপূজায় পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত, ৬ জন একই পরিবারের কুড়িগ্রামে ট্রাক চাপায় একই পরিবারের ৫ জন নিহত ইয়েমেনে হুথিদের হামলা: আডেনের বিমানবন্দর ও প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্যবস্তু রৌমারিতে ট্রাক দুর্ঘটনায় একই পরিবারের ৫ সদস্য নিহত কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ পর্যটকের মৃত্যু কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০
অপরাধ

বাগেরহাটে কুমিরে টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার

বাগেরহাটের মাজার থেকে কুমিরের টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বাগেরহাটে কুমিরে টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার

বাগেরহাটের হযরত খান জাহান আলী (র.) মাজারের দীঘির সিঁড়ি থেকে কুমিরের টেনে নেওয়া ফাতেমা (৭) নামের শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) ভোর সাড়ে ৪টার দিকে স্থানীয়দের সহায়তায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

শিশুটিকে সোমবার (১ জুন) রাত ৮ টার দিকে গোসল করতে নামার সময় কুমির কামড় দিয়ে পানির গভীরে টেনে নিয়ে যায়। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরাও উদ্ধার অভিযানে অংশ নেন।

স্থানীয়রা জানান, রাতে শিশুটি দীঘির ঘাটে নামলে হঠাৎ একটি কুমির তাকে কামড়ে ধরে পানির গভীরে টেনে নিতে শুরু করে। এ সময় ফাতেমার চিৎকার শুনে মাজারে থাকা স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে আসেন এবং নৌকা নিয়ে দীঘিতে নেমে তাকে উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালান।

শিশু ফাতেমা মাজার প্রাঙ্গণে বসবাসকারী এক মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান। তিনি মায়ের সাথেই মাজার এলাকায় থাকতেন।

বিজ্ঞাপন