ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনাটি ঘটে আজ মঙ্গলবার ভোররাত পৌনে ৪টার দিকে ভাঙ্গা-মাওয়া এক্সপ্রেসওয়ের মালিগ্রাম এলাকায়।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, যশোরমুখী একটি প্রাইভেট কার দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন, যাদের মধ্যে দুইজন নারী ও দুইজন পুরুষ। এছাড়া, গুরুতর আহত দুই শিশুসহ তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ফরিদপুর মেডিকেল কলেজে নেওয়ার পর চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বর্তমানে হাসপাতালে দুইজন চিকিৎসাধীন রয়েছেন। হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি, জানিয়েছেন ওসি মিজানুর রহমান।