শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ইরান বন্দর অবরোধ পুনরায় আরম্ভ, উপসাগরে হামলা অব্যাহত যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ ইরানে যুক্তরাষ্ট্রের ৭ ঘণ্টার হামলা, পাল্টা জবাব দিলো ইরান ব্যাটারি রিকশার ধাক্কায় ৩ বছরের নওরিনের মৃত্যু মার্কিন হামলার পর ইরানের প্রতিশোধ: গাল্ফে ট্যাঙ্কার লক্ষ্যবস্তু ব্যাংককে মিউজিক বারে আগুন: মৃতের সংখ্যা ৩০, তদন্ত চলছে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত, পাল্টা প্রতিশোধের আশঙ্কা বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ: জুলাই মাসে পরিস্থিতির পরিবর্তন
অপরাধ

ঠাকুরগাঁওয়ে হাত-পা বাঁধা গৃহবধূর মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে হাত-পা বাঁধা অবস্থায় গৃহবধূ নাসিমার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঠাকুরগাঁওয়ে হাত-পা বাঁধা গৃহবধূর মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় নাসিমা (৪০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুন) সকালে হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের তন্নিদিঘীর পূর্ব পাশে রাস্তার ধার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নাসিমা রানিশংকৈল উপজেলার রাউতনগর গ্রামের স্থানীয় ইউপি সদস্য আব্দুল্লাহর স্ত্রী। পুলিশ জানিয়েছে, মরদেহটির গলায় দড়ি প্যাঁচানো ছিল এবং শরীরের পেছনের অংশে আগুনে পোড়ার চিহ্নও পাওয়া গেছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি হত্যাকাণ্ড, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন