মেক্সিকোর গোলরক্ষক গুইলের্মে ওচোয়া আবারও বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন, যা তার ষষ্ঠ বিশ্বকাপ। আসন্ন ২০২৬ বিশ্বকাপে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তিনি ইতিহাস গড়তে প্রস্তুত।
১ জুন, সোমবার, মেক্সিকোর প্রধান কোচ হাভিয়ের আগুইর এর অধীনে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হয়েছে। ৪০ বছর বয়সী ওচোয়া ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে প্রথমবারের মতো স্কোয়াডে ছিলেন এবং এরপর থেকে প্রতিটি বিশ্বকাপে মেক্সিকোর গোলপোস্টের দায়িত্ব পালন করেছেন।
এবারের বিশ্বকাপে ওচোয়া ছাড়াও স্কোয়াডে স্থান পেয়েছেন প্রিমিয়ার লিগের ফরোয়ার্ড রাউল হিমিনেজ এবং এসি মিলানের স্ট্রাইকার সান্তিয়াগো হিমিনেজ। এছাড়া স্পেনে জন্ম নেওয়া মিডফিল্ডার আলভারো ফিদালগো এবং কলম্বিয়ায় জন্ম নেওয়া ফরোয়ার্ড হুলিয়ান কুইনোনেসও স্কোয়াডে রয়েছেন।
বিশ্বকাপের স্কোয়াডে ১৭ বছর বয়সী গিলবার্তো মোরা স্থান পেয়েছেন, যিনি মেক্সিকোর ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হতে যাচ্ছেন। কোচ আগুইর এর আগে ২০০২ এবং ২০১০ সালে বিশ্বকাপে মেক্সিকোর দলের দায়িত্বে ছিলেন।
মেক্সিকো এবার গ্রুপ 'এ' তে খেলবে, যেখানে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া এবং চেক প্রজাতন্ত্র। ১১ জুন ঐতিহ্যবাহী অ্যাজটেকা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে।
মেক্সিকোর গোলরক্ষকদের মধ্যে রয়েছেন রাউল র্যাঙ্গেল, গুইলের্মে ওচোয়া এবং কার্লোস আসেভেদো। ডিফেন্ডার হিসেবে রয়েছেন ইসরায়েল রেইয়েস, হোর্হে সানচেজ, সিজার মন্তেস, ইয়োহান ভাসকেজ, হেসুস গালার্দো এবং মাতেও শাভেজ।