শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
ব্রেকিং
অপরাধ

৭ বছরের শিশুর গলায় কাটার চিহ্ন, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

৭ বছরের শিশুর গলায় কাটার চিহ্ন, ধর্ষণের শিকার হওয়ার আশঙ্কা।

৭ বছরের শিশুর গলায় কাটার চিহ্ন, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

রোববার (১ মার্চ) দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের মাস্টার পাড়ায় একটি রক্তাক্ত শিশুকে উদ্ধার করা হয়েছে। শিশুটির বয়স সাত বছর এবং বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুর ২টার দিকে ইকোপার্কের ৫ কিলোমিটার গভীরে শ্রমিকরা সড়কের ব্লকের কাজ করছিলেন। এ সময় একটি স্কেভেটর চালক দেখতে পান, একটি রক্তাক্ত শিশু জঙ্গল থেকে টলমল পায়ে হাঁটছে। শিশুটির গলার শ্বাসনালী কাটা ছিল এবং তার পোশাক রক্তে ভেজা ছিল।

শ্রমিকরা তৎক্ষণাৎ শিশুটির গলার কাটা অংশ কাপড় দিয়ে পেঁচিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে এই ঘটনার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। শিশুটি ইশারায় বোঝাতে চেষ্টা করছে যে, তার ওপর এমন নিষ্ঠুর আচরণকারীকে সে চিনতে পারবে।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মোহাম্মদ আলতাব হোসেন জানান, 'শিশুটির অবস্থা অত্যন্ত গুরুতর। তার শ্বাসনালী কেটে যাওয়ায় সে কথা বলতে পারছে না। প্রাথমিক আলামত ও পোশাকের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, সে ধর্ষণের শিকার হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত চমেক হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।'

বিজ্ঞাপন