শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
ব্রেকিং
অপরাধ

উত্তরা পূর্ব থানায় বিশেষ অভিযানে আটজন গ্রেফতার

উত্তরা পূর্ব থানায় বিশেষ অভিযানে আটজন গ্রেফতার হয়েছে।

উত্তরা পূর্ব থানায় বিশেষ অভিযানে আটজন গ্রেফতার

উত্তরা পূর্ব থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট আট জনকে গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মোঃ সাইদুর ইসলাম (৪০), মোঃ সোবহান (৩৫), মোঃ মানিক মিয়া (২৬), মোঃ রিফাত (২০), মোঃ রিয়াজুল ইসলাম রিয়াদ (১৮), মোঃ আলআমীন (১৮), সাদনিক আহসান সাফোয়ান (১৮) এবং শফিকুল ইসলাম হ্রদয় (১৮)।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) উত্তরা পূর্ব থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকা ভিত্তিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, বলেছে পুলিশ।

বিজ্ঞাপন