মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬
ব্রেকিং
ইরান কর্তৃক হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা ইরানের পাল্টা হামলা: কাতার ও বাহরাইনসহ মধ্যপ্রাচ্যে বিস্ফোরণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে বিস্ফোরণ, তেহরানে আতঙ্কের ছায়া খুলনার যুবদল নেতা মুরাদ খাঁ হত্যাকাণ্ডে চাঞ্চল্য পাকিস্তানের হামলার বিরুদ্ধে আফগান তালেবানের পাল্টা প্রতিরোধ ঝিনাইদহে নিখোঁজ তাবাসসুমের মরদেহ সেফটিক ট্যাংক থেকে উদ্ধার সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ জুলাই আন্দোলন হত্যা মামলায় জামিন পেলেন আইভি রহমান ও আব্দুর রহমান বদি রমনা থেকে স্কুলছাত্র অপহরণ: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে উদ্ধার ৪ গ্রেফতার টঙ্গীতে পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে নতুন ব্যানার টানানো হলো
অপরাধ

নরসিংদীতে ধর্ষণের ঘটনা চাপা দিতে কিশোরী হত্যা

নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা চাপা দিতে কিশোরী আমেনা আক্তারকে হত্যা করা হয়েছে।

নরসিংদীতে ধর্ষণের ঘটনা চাপা দিতে কিশোরী হত্যা

নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে এক কিশোরীকে সৎ পিতার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মাধবদী থানার কোতালিরচর দড়িকান্দী এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেচানো অবস্থায় নিহত কিশোরী আমেনা আক্তার (১৫) এর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের পিতা আশরাফ হোসেন বরিশালের বাসিন্দা। কর্মের সুবাদে স্ত্রী-কন্যাসহ মাধবদীর বিলপাড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। গত ১৫ দিন আগে স্থানীয় বখাটে নূরার নেতৃত্বে ৫/৬ জনের একটি দল তাকে তুলে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করা হয়।

গতকাল বুধবার বিকালে বাবার সঙ্গে যাওয়ার সময় নূরার নেতৃত্বে আরও ৫ জন মিলিত হয়ে মেয়েটিকে ছিনিয়ে নেয়। পরিবার সদস্যরা অনেক খোঁজাখোঁজি করেও মেয়েকে না পেয়ে ঘরে ফিরে যায়। পরদিন সকালে স্থানীয়রা একটি সরিষা ক্ষেত থেকে মেয়েটির মরদেহ পায়।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে। তবে এখনও কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ ছাড়াও অপরাধীদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।

বিজ্ঞাপন