সরকারের সবকিছু ভেঙে তছনছ করার হুমকির পর শ্রমিক আন্দোলনের নামে অরাজকতার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি সোমবার (২ নভেম্বর) নিজের ভ্যারিফায়েড ফেসবুক একাউন্টে এ কথা জানান।
রাশেদ খান বলেন, জামায়াত রাজপথকে উত্তপ্ত করছে এবং আন্দোলনের মধ্যে ঢুকে অগ্নিসংযোগ করছে আওয়ামী লীগ। তিনি উল্লেখ করেন, গতকাল মিরপুর, আশুলিয়া এবং গাজীপুরে এ ধরনের ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, ডিসেম্বরকে কেন্দ্র করে দেশবিরোধী শক্তিগুলো বাংলাদেশকে উত্তপ্ত করার ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে এগিয়ে আসছে। সরকার শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি আন্তরিক থাকলেও জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা সাধারণ শ্রমিকদের সংগঠিত করে মাঠে নামিয়েছিল।
রাশেদ খান অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা শ্রমিক সেজে পুলিশের গাড়ি, মানুষের পিকআপ এবং গার্মেন্টসে আগুন লাগিয়ে পালিয়ে যায়। আগুন লাগানোর ঘটনায় ইতোমধ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন গ্রেফতার হয়েছে।
তিনি প্রশ্ন তোলেন, জামায়াতের আমিরকে কি আইনের আওতায় আনা উচিত নয়, যিনি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের উস্কানিদাতা হিসেবে পরিচিত?