মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২৬ থেকে ২৯ অক্টোবর প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় ৮টি সমঝোতা স্মারক সই হবে।

২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর ৪ দিনের রাষ্ট্রীয় সফরে জাপানে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

পররাষ্ট্র সচিব জানান, সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিভিন্ন বিষয়ে ৮টি সমঝোতা স্মারক সই হবে। তিনি বলেন, "বাংলাদেশ ও জাপানের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।"

আসাদ আলম সিয়াম আরও জানান, সফরের সময়সূচি সমন্বয় করা সম্ভব হলে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান প্রধানমন্ত্রীর জাপান সফরের সঙ্গী হবেন।

প্রধানমন্ত্রীর চীন সফরের সাথে জাপানে যাওয়ার সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, "প্রতিটি দেশের সাথে সম্পর্ককে আলাদাভাবে গুরুত্ব দেয় বাংলাদেশ।"

বিজ্ঞাপন