সৌদি আরবে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর মার্কিন সরকারি কর্মীদের চলাচলে কড়া বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্রের দূতাবাস। বুধবার (১৪ অক্টোবর) জারি করা নিরাপত্তা সতর্কতায় বলা হয়েছে, দেশটির যেকোনো বিমানবন্দর ব্যবহার করতে হলে মার্কিন সরকারি কর্মীদের বিশেষ অনুমতি নিতে হবে।
এছাড়া, সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের বিমানবন্দরে যাতায়াতের ক্ষেত্রে চরম সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে। দূতাবাস সম্ভাব্য হামলা, আকাশসীমা বন্ধ ও ফ্লাইট বাতিলের আশঙ্কার কথাও জানিয়েছে।
সৌদি আরবের ইয়েমেন সীমান্তের ৩২ কিলোমিটারের মধ্যে মার্কিন সরকারি কর্মীদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এছাড়া, সৌদি আরবের আরও কয়েকটি এলাকায় ভ্রমণ করতে হলে বিশেষ অনুমতি নিতে হবে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।