সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ঘটনায় প্যাসেঞ্জার টার্মিনালে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সৌদি কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানায়, রিয়াদ বিমানবন্দরের কাছে বিমান প্রতিরক্ষা বাহিনী একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এর আগে, শনিবার (১০ অক্টোবর) কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হন। নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি রয়েছেন।
হামলার পর রোববার ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত সানা বিমানবন্দরে হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।