বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটির কার্যক্রম শুরু

সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটির কার্যক্রম শুরু, আশা প্রকাশ রিজভীর।

সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটির কার্যক্রম শুরু

সড়কে আইন বহির্ভূত কাজ ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সদ্য গঠিত সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কমিটি কাজ শুরু করবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, এই কমিটির মাধ্যমে পরিবহন খাতের মাফিয়াবৃত্তির অবসান ঘটানো সম্ভব হবে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বিএনপি নেতা নাজিম উদ্দীনের নেতৃত্বে নতুন কমিটির সদস্যরা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

সাংবাদিকদের সাথে আলাপকালে রিজভী বলেন, নতুন নতুন আইডিয়ার মাধ্যমে পরিবহন খাতকে ঢেলে সাজানো হবে। তিনি আশা প্রকাশ করেন, এই কমিটি দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটিয়ে আইনসঙ্গত পরিবহন ব্যবস্থা গড়ে তুলবে এবং যাত্রীসেবায় নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

তিনি আরও উল্লেখ করেন, রাজনৈতিক বিশৃঙ্খলা ঠেকাতে রাজনীতিবিদরা দায়িত্ব নিলে ১৭ বছরের নৈরাজ্য বন্ধ হবে।

বিজ্ঞাপন