একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবে না, এমন নীতিমালা বহাল রেখেছে চেম্বার আদালত। বুধবার (৭ অক্টোবর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।
এখন থেকে ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬’ অনুযায়ী সরকারের সার বিতরণে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
সরকারের এ সিদ্ধান্তের উদ্দেশ্য হলো সারের কৃত্রিম সংকট নিরসন ও ডিলার নিয়োগে স্বজনপ্রীতি এবং পারিবারিক একচেটিয়া প্রভাব বন্ধ করা। গত ২৭ আগস্ট নতুন এই নীতিমালা প্রণয়ন করা হয়।
এই নীতিমালার বিরুদ্ধে সার ডিলাররা হাইকোর্টে রিট করেন। পরে হাইকোর্ট নীতিমালার ওপর স্থিতাবস্থা জারি করেন। রাষ্ট্রপক্ষ এরপর চেম্বার আদালতে এ আদেশের বিরুদ্ধে আপিল করে।