বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমাতে হবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমানোর আহ্বান জানিয়েছেন।

ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমাতে হবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স বলেছেন, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমাতে হবে। এই মন্তব্যটি তিনি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে করেছেন।

ভ্যান্স জানান, ইরান যদি যুক্তরাষ্ট্রের দাবিগুলো পূরণ করতে চায় এবং সাত মাস ধরে চলা যুদ্ধের সমাপ্তি ঘটাতে চায়, তাহলে তেহরানকে এ বিষয়ে অর্থবহ পদক্ষেপ নিতে হবে।

তিনি বলেন, “আপনি যদি পারমাণবিক অস্ত্র না চান, তাহলে ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম কেন প্রয়োজন?” ইরানের সঙ্গে একটি সমঝোতার বিষয়ে ওয়াশিংটন এখনো আগ্রহী।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট আরও জানান, তেহরানের কাছ থেকে পারমাণবিক কর্মসূচি নিয়ে সুনির্দিষ্ট ছাড় প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র। “আমরা পদক্ষেপের বিনিময়ে শুধু কথার আদান-প্রদান করবো না,” বলেন তিনি।

ভ্যান্স বলেন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে। তবে ইরানের ক্ষমতার কাঠামোয় তারা কতটা কর্তৃত্ব রাখেন, সে বিষয়ে ওয়াশিংটন নিশ্চিত নয়।

ভ্যান্সের ভাষ্যে, “আমরা যে বিষয়টি বুঝতে পেরেছি, তা হলো, তাদের (ইরান) দেশ কীভাবে সিদ্ধান্ত নেয়, সেটি পুরোপুরি পরিষ্কার নয়।”

বিজ্ঞাপন