বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

ফিফা আসিয়ান কাপ: বাংলাদেশের ম্যাচের সময় ও দেখার উপায়

ফিফা আসিয়ান কাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ মালয়েশিয়ার মুখোমুখি হবে আগামীকাল।

ফিফা আসিয়ান কাপ: বাংলাদেশের ম্যাচের সময় ও দেখার উপায়

আজ বৃহস্পতিবার লাওস ও ব্রুনেইয়ের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ফিফা আসিয়ান কাপ। তবে এটি ডিভিশন-২ বা চ্যালেঞ্জ ডিভিশনের ম্যাচ। ডিভিশন-১ বা প্রিমিয়ার ডিভিশনের উদ্বোধন হবে আগামীকাল শুক্রবার।

বাংলাদেশ জাতীয় ফুটবল দল উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে আগামীকাল বিকেল ৩টায়। জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া। এই ম্যাচে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন হামজা চৌধুরী, শমিত সোম এবং জামাল ভূঁইয়া।

প্রথমবারের মতো আয়োজিত ১৪ দলের ফিফা আসিয়ান কাপ দুটি ডিভিশনে অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশসহ ৮টি দল ডিভিশন-১ বা প্রিমিয়ার ডিভিশনে রয়েছে। এই ৮ দল দুটি গ্রুপে ভাগ হয়ে নিজেদের মধ্যে ম্যাচ খেলবে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী হিসেবে রয়েছে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া।

মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের পর ২৮ সেপ্টেম্বর একই ভেন্যুতে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১ অক্টোবর গ্রুপপর্বের শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিরুদ্ধে খেলবে থমাস ডুলির শিষ্যরা। প্রথম দুটি ম্যাচ বিকেল ৩টায় শুরু হলেও শেষ ম্যাচটি সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে।

এবারের আসিয়ান কাপের ম্যাচগুলো সরাসরি দেখা যাবে দেশীয় সম্প্রচারমাধ্যম টি-স্পোর্টসে। এছাড়া অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম টফিতেও নির্ধারিত সাবস্ক্রিপশনের বিনিময়ে ম্যাচ দেখা যাবে।

বিজ্ঞাপন