বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা জ্যোতি

এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা জ্যোতি।

টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা জ্যোতি

এশিয়ান গেমসের পর জাতীয় দলের টি-টোয়েন্টি ফরম্যাটে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতিকে ই-মেইলে তার এই সিদ্ধান্ত জানিয়েছেন।

যদিও তিনি টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন, তবে ওয়ানডে অধিনায়কত্ব চালিয়ে যাবেন। জ্যোতি দীর্ঘদিন ধরে টাইগ্রেসদের দুই ফরম্যাটের অধিনায়কত্বের দায়িত্ব পালন করে আসছেন। তার নেতৃত্বে বাংলাদেশ কিছু দ্বিপাক্ষিক সিরিজে সাফল্য অর্জন করেছে।

তবে, আইসিসির সাম্প্রতিক কয়েকটি টুর্নামেন্টে বাংলাদেশ নারী ক্রিকেট দল প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেনি। নিজেও ব্যাট হাতে সেরা ছন্দে ছিলেন না জ্যোতি। মাঠের বাইরের বিভিন্ন ঘটনায়ও তিনি সমালোচিত হয়েছেন।

এই সব কারণে ব্যক্তিগত পারফরমেন্সে উন্নতি আনতে টি-টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যদিও জ্যোতি দায়িত্ব ছাড়তে চাইলেও বিসিবি এখনও এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি।

বিজ্ঞাপন