আঞ্চলিক উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) এই প্রণালি দিয়ে ৭টি জাহাজ চলাচল করেছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে মঙ্গলবার হরমুজ প্রণালি দিয়ে ১২টি জাহাজ চলাচল করেছিল। ১০ দিনের গড় হিসাবে, এই প্রণালিতে প্রতিদিন গড়ে ১৪টি জাহাজ চলাচল করে থাকে।
বুধবার ৪টি জাহাজ প্রণালি দিয়ে বের হয়েছে এবং ৩টি জাহাজ প্রবেশ করেছে। তবে, এসব তথ্য এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং ভবিষ্যতে হালনাগাদ হতে পারে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কিছু জাহাজ ট্রান্সপন্ডার বন্ধ রেখে প্রণালিটি অতিক্রম করেছে, ফলে সেসব জাহাজ সরকারি হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত হয়নি।