বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

হিলি কাস্টমসে ১০ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ মালামাল ধ্বংস

হিলি কাস্টমসে ১০ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ মালামাল ধ্বংস করেছে কর্তৃপক্ষ।

হিলি কাস্টমসে ১০ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ মালামাল ধ্বংস

দিনাজপুরের হিলি স্থল কাস্টমস স্টেশনে বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ মালামাল ধ্বংস করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এসব মালামালের মোট মূল্য প্রায় ১০ লাখ টাকা।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশনা অনুযায়ী, স্থানীয় প্রশাসন, পুলিশ, বিজিবি ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে এ ধ্বংস কার্যক্রম সম্পন্ন হয়। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে হিলির জালালপুর এলাকায় পৌরসভার নির্ধারিত ময়লার ডিপোতে এ কার্যক্রম পরিচালিত হয়।

এক্সক্যাভেটর ও ভারী রোড রোলার ব্যবহার করে পণ্যগুলো পিষে গুঁড়িয়ে দেওয়া হয় এবং পরে জনস্বাস্থ্য ও পরিবেশের সুরক্ষার্থে মাটিচাপা দেওয়া হয়।

কাস্টমস সূত্রে জানা গেছে, ধ্বংসকৃত পণ্যের মধ্যে ছিল ব্যবহারের অনুপযোগী প্যাকেটজাত খাদ্যদ্রব্য, অবৈধ ভারতীয় তামাকজাত পণ্য ও মেয়াদোত্তীর্ণ প্রসাধন সামগ্রী।

সাধারণ রেজিস্ট্রি (জিআর) ভুক্ত এসব পণ্যের মোট পরিমাণ ছিল প্রায় ১ দশমিক ৫ মেট্রিক টন।

পণ্য ধ্বংসকালে উপস্থিত ছিলেন পণ্য ধ্বংস কমিটির আহ্বায়ক মো. ফয়সাল বিন রহমান, হিলি স্থল কাস্টমসের উপ-কমিশনার মুহাম্মদ মহি উদ্দিন এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

বিজ্ঞাপন