বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মহাসড়কে স্লিপার বাস চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা

মহাসড়কে স্লিপার বাস চলাচল নিষিদ্ধ করেছে হাইকোর্ট। বিআরটিএর অনুমোদিত বাসই চলতে পারবে।

মহাসড়কে স্লিপার বাস চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা

মহাসড়কে স্লিপার বাস চালানো নিষিদ্ধ করেছে হাইকোর্ট। বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।

স্লিপার বাস মালিক সমিতির পক্ষ থেকে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে আবেদন করা হলেও হাইকোর্ট তা মঞ্জুর করেনি। আদালত জানিয়েছে, শুধুমাত্র বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যেসব বাসের চলাচলে অনুমতি দিয়েছে, সেগুলোই মহাসড়কে চলাচল করতে পারবে।

বিআরটিএর আইনজীবী মো. রাফিউল ইসলাম আদালতে বলেন, সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা ৪০ অনুযায়ী টেকনিক্যাল স্পেসিফিকেশন লঙ্ঘন করলে তা শাস্তিযোগ্য অপরাধ। এর সর্বোচ্চ শাস্তি তিন বছর এবং তিন লাখ টাকা জরিমানা হতে পারে।

আইনজীবী আরও বলেন, সড়ক পরিবহন আইন অনুযায়ী রুট পারমিট ছাড়া কোনো গাড়ি রাস্তায় চলাচল করতে পারবে না। এ কারণে স্লিপার বাসের চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

বিজ্ঞাপন