শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

রাশিয়ায় নতুন সেনা নিয়োগের পরিকল্পনা নেই: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন, ইউক্রেনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই।

রাশিয়ায় নতুন সেনা নিয়োগের পরিকল্পনা নেই: পুতিন

ইউক্রেনে সামরিক অভিযান চালাতে রাশিয়ার নতুন করে সেনা মোতায়েনের প্রয়োজন নেই বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, সেনা নিয়োগ বা সামরিক সমাবেশের পরিকল্পনা নিয়ে আলোচনা ইউক্রেনের ‘অপপ্রচার’ বলে মন্তব্য করেছেন।

৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ভ্লাদিভস্তকে ইস্টার্ন ইকোনমিক ফোরামের পূর্ণাঙ্গ অধিবেশনে পুতিন এই কথা বলেন। তিনি জানান, বর্তমানে এমন কোনো পরিস্থিতি নেই, যার জন্য সেনা সমাবেশের প্রয়োজন হবে।

পুতিন দাবি করেন, চলতি মাসের শেষ দিকে অনুষ্ঠেয় রাশিয়ার পার্লামেন্ট নির্বাচন সামনে রেখে এই ধরনের তথ্য ছড়ানো হচ্ছে। তিনি বলেন, 'শত্রুপক্ষের অপপ্রচার অভিযান' নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে চায়।

তিনি আরও জানান, রাশিয়ার মানুষ স্বেচ্ছায় সেনাবাহিনীতে যোগ দেন এবং চুক্তিতে স্বাক্ষর করেন। কিয়েভের তরফ থেকে পুতিনের মন্তব্যের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

এর আগে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জুলাইয়ে বলেছিলেন, সম্মুখযুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির পর মস্কো শরতে নতুন করে সেনা সমাবেশের প্রস্তুতি নিচ্ছে। ২০২২ সালে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে সামরিক ব্যর্থতার পর পুতিন সর্বশেষ রিজার্ভ সেনাদের ‘আংশিক মোবিলাইজেশন’ এর নির্দেশ দিয়েছিলেন।

ক্রেমলিন জানিয়েছিল, প্রায় ১৪ কোটি জনসংখ্যার রাশিয়ায় ওই নির্দেশের আওতায় ৩ লাখ মানুষ ছিলেন। এই সিদ্ধান্ত ব্যাপকভাবে অজনপ্রিয় হয়ে ওঠে এবং সামরিক বয়সী অনেক রুশ পুরুষ দেশ ছেড়ে চলে যান।

বিজ্ঞাপন